1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানে হামলা হলে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা জবাবের হুঁশিয়ারি কমান্ডারের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ইরানে হামলা হলে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা জবাবের হুঁশিয়ারি কমান্ডারের

প্রতিনিধি

যুক্তরাষ্ট্র আবারও ইরানে সীমিত হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য এই হামলা “স্বল্পস্থায়ী ও শক্তিশালী” হতে পারে এবং এতে ইরানের অবকাঠামোগত লক্ষ্যবস্তু টার্গেট করা হতে পারে।

এমন খবর প্রকাশের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সীমিত হামলাও চালায়, তাহলে ইরানের পাল্টা জবাব সীমিত থাকবে না; বরং তা হবে দীর্ঘ এবং অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও বলেন, অতীতে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর পরিণতি যা হয়েছে, ভবিষ্যতে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ক্ষেত্রেও একই পরিণতি দেখা যাবে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে ব্রিফ করছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার।

সূত্র অনুযায়ী, সেন্টকম ইরানের বিরুদ্ধে “স্বল্পস্থায়ী ও শক্তিশালী” হামলার একাধিক বিকল্প প্রস্তুত করেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা সেন্টকম আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া এই পাল্টা হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!