1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানে সীমিত মোবাইল পরিষেবা পুনরায় চালু, তবে ইন্টারনেট বন্ধই রয়ে গেছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ইরানে সীমিত মোবাইল পরিষেবা পুনরায় চালু, তবে ইন্টারনেট বন্ধই রয়ে গেছে

প্রতিনিধি

এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর ইরানের সরকার সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক চালু করেছে। দেশটির মোবাইল ব্যবহারকারীরা এখন এসএমএস আদান-প্রদান করতে পারছেন, তবে এখনও ফোনকল বা ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না।

গতকাল থেকে দেশজুড়ে এসএমএস পরিষেবা চালু হয়েছে বলে ইরান ইন্টারন্যাশনাল জানায়। তবে মোবাইল কল ও উচ্চক্ষমতাসম্পন্ন নেটওয়ার্ক এখনও সীমিত। এর সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।

প্রায় ২০ দিন ধরে চলা তীব্র সরকারবিরোধী বিক্ষোভের কারণে ইরান কার্যত অচল হয়ে পড়েছে। এই আন্দোলনের মূল কারণ দেশের ভঙ্গুর অর্থনীতি, ভয়াবহ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। ইরানের মুদ্রা রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার স্বীকৃতি পেয়েছে। এক মার্কিন ডলারের বিপরীতে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল লেনদেন হচ্ছে।

বিক্ষোভের সূত্রপাত হয় গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ধর্মঘট থেকে। কয়েক দিনের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানের ৩১টি প্রদেশে, এবং বিক্ষোভকারীরা দেশকে কার্যত অচল করে দিয়েছেন।

সরকার গত ৭ জানুয়ারি থেকে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধসহ দেশজুড়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করেছে। সংঘর্ষে ইতোমধ্যে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!