1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইমামতি থেকে সংসদে মুফতি আবুল হাসান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

ইমামতি থেকে সংসদে মুফতি আবুল হাসান

প্রতিনিধি

মসজিদের মিম্বরেই যার প্রতিদিনের কর্মস্থল, সেখান থেকেই শুরু হয়ে এবার তার গন্তব্য জাতীয় সংসদ। ইমামতি, শিক্ষকতা আর ইসলামী দাওয়াহর দীর্ঘ পথচলার পর সংসদ সদস্য হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ আবুল হাসান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেয়াল ঘড়ি প্রতীকে জয়ী হয়ে আলোচনায় এসেছেন এই ধর্মীয় ব্যক্তিত্ব।

নির্বাচন কমিশনের সূত্রমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। ফলে ৯ হাজার ৫৮১ ভোটের ব্যবধানে নিশ্চিত হয় আবুল হাসানের সংসদ যাত্রা।

৫৯ বছর বয়সী এই নবনির্বাচিত এমপি পেশায় ইমাম ও খতিব। পাশাপাশি তিনি একজন শিক্ষক এবং এলাকায় সুপরিচিত ইসলামী বক্তা। প্রতিদিনের মতো বিজয়ের দিনও তিনি দায়িত্ব পালন করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে।

জানা যায়, আবুল হাসানের বাড়ি জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামে। তার জন্ম ১৯৬৬ সালের ১৫ অক্টোবর। বাবা মোহাম্মদ আব্দুল লতিফ ও মা মোছাম্মাৎ আছারুন বিবি। তিনি বর্তমানে সিলেট জেলা খেলাফত মজলিস-এর উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

১৯৯৩ সালে শিক্ষকতায় যোগ দেন তিনি। বর্তমানে জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। পাশাপাশি ২০০০ সালের জুন মাস থেকে আজ পর্যন্ত জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিজয়ী হওয়ার পর মুফতি আবুল হাসান বলেন, আল্লাহর রাসূল (সা.) মিম্বর থেকেই রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তার উম্মত। সেই ধারাবাহিকতায় আল্লাহ তায়ালা আমাকে মসজিদের মিম্বর থেকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিয়েছেন দেশের খেদমতের জন্য, মিল্লাতের খেদমতের জন্য। ইনশাল্লাহ চেষ্টা করব, মানুষের প্রত্যাশা পূরণ করতে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!