1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইবি শিক্ষিকাকে হত্যা: বারবার মাকে দেখতে চাইছে ৪ শিশু, থামছে না কান্না - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইবি শিক্ষিকাকে হত্যা: বারবার মাকে দেখতে চাইছে ৪ শিশু, থামছে না কান্না

প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই সংবাদ শোনার পর থেকেই স্বামী ইমতিয়াজ সুলতান কান্নায় ভেঙে পড়েছেন।

এদিকে তাইবা (৯), তাবাসসুম (৭), আয়েশা (৭ মাস) ও এক ছেলে সাজিদের (৫) মা মৃত আসমা সাদিয়া রুনা। তারা বারবার ছুটে যাচ্ছে মায়ের মরদেহের কাছে। মাকে দেখার আকুতি যাচ্ছে। মায়ের মুখ দেখে কান্না থামছে না তাদের।

নিহত শিক্ষিকা রুনার বাবা আশিকুল হক কান্নারত অবস্থায় বিলাপ করতে করতে বলেন, আমার অনেক স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে। এই মেয়ে আমার বড় মেয়ে। এখন তার চারটা বাচ্চা এতিম হয়ে গেল। মা ছাড়া এই এতিম বাচ্চাদের কি হবে। কে দেখবে এখন তাদের। ছোট বাচ্চাটা কিভাবে মানুষ হবে মাকে ছাড়া।

গতকাল বুধবার বিকেল থেকেই নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনার মরদেহ সারারাত কুষ্টিয়া আড়াই’শ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা ছিল। সকাল ১০টায় ময়নাতদন্ত শেষে নিহত শিক্ষিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া আড়াই’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম ঢাকা পোস্টকে বলেন, সকালে শিক্ষিকার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষিকার গলার ডান পাশে নিচের দিকে গভীর আঘাতের চিহ্ন আছে। তার গলার রক্তনালী কেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এছাড়া শরীরের ১৮টি জখমের চিহ্ন আছে।

আরএমও ডা. হোসেন ইমাম ঢাকা পোস্টকে আরও বলেন, এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানের অবস্থা এখন শঙ্কামুক্ত। যেহেতু সে তার শ্বাসনালী নিজেই কেটেছে এতে বড় ক্ষত হয়েছে। তার শ্বাস নেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তাকে নিবির পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়েছে। তার পরিবার ফজলুকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, পুলিশী পাহারায় তার চিকিৎসা চলমান। শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পাছে না। তবে ডাকলে সে সাড়া নিচ্ছে। পুলিশ তার লিখিত জবানবন্দি নিয়েছে।

গতকাল বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে নিজ কক্ষে বসে থাকা অবস্থায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে ঘাতক ইবির কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফজলুর রহমান বর্তমানে কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!