1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ সেনা নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ সেনা নিহত

প্রতিনিধি

ইন্দোনেমিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির ২৩ জন নৌ সেনাসদস্য। দেশটির নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকালের দিকে ঘটে এই ভূমিধস। পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির সীমন্তের কাছে অবস্থিত। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পাহাড়ি এলাকা। ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল জানিয়েছেন, যে সময় ভূমিধস ঘটে— তখন সীমান্তের কাছে নৌ সেনাদের প্রশিক্ষণ শিবির চলছিল।

মূলত ভারী বর্ষণের কারণেই এই ভূমিধস ঘটেছে উল্লেখ করে রয়টার্সকে তাঙ্গুল বলেন, “ভারী বর্ষণের কারণে প্রশিক্ষণ শিবিরে ভূমিধস ঘটেছে। মাটিচাপা পড়া সেনাদের উদ্ধারে কাজ চলছে।”

এদিকে ভূমিধসের পর শনিবার থেকেই উদ্ধার তৎপরতা শরু করেছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।

সোমবার সন্ধ্যার দিকে দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত মাটির স্তূপ সরিয়ে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও ৪২ জন নিখোঁজ আছেন। নিহত সেনাদের মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না— তা এখনও স্পষ্ট নয়।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী, সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলের ৮ শতাধিক সদস্য সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!