1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট

প্রতিনিধি

আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট
নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ভিসা প্রতারণা মামলার কয়েকজন এজাহারভুক্ত আসামি। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। ছবিতে দেখা যায়, ভিসা প্রতারণার তিন এজাহারনামীয় আসামি ও এক মাদক কারবারি কক্ষের ভেতরে সিভিল পোশাকে থাকা ওসিকে একটি ক্রেস্ট দিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, দায়িত্ব পালনকালে ওসি আশরাফুল ইসলামের বিরুদ্ধে ভিসা প্রতারকদের সঙ্গে ঘুষ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। সম্প্রতি হিন্দু পল্লিতে হামলার ঘটনায় তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দেওয়ার ঘটনাও তাকে ব্যাপক সমালোচনায় ফেলে।

আরও জানা যায়, গত ১১ নভেম্বর ফেসবুক ব্যবহার করে ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা প্রতারণার মামলায় বেনজির ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে জামিনে মুক্ত হয়ে সে থানায় এসে ওসিকে বিদায় সংবর্ধনা দেয়।

স্থানীয় বাসিন্দা আক্কাস আলী বলেন, আমাদের থানার ওসি থাকাকালীন তার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যসহ নানা অভিযোগ ছিল।

আরেক বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, থানার ওসির সঙ্গে ভিসা প্রতারকদের বেশ ভালো সম্পর্ক ছিল। বেনজির ইসলাম নামে যে ছেলেকে ভিসা প্রতারণার মামলায় আটক করা হলো, শেষ পর্যন্ত সেই ছেলেই আবার ওসিকে ক্রেস্ট দিল।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, তারা থানায় এসেছিল এবং এসে ওসি সাহেবকে একটি ক্রেস্ট দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!