1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় মাটি চুরি করে বিক্রির দায়ে ৮ জনকে কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আশুলিয়ায় মাটি চুরি করে বিক্রির দায়ে ৮ জনকে কারাদণ্ড

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় আইন ভেঙে আবাদি কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ৮ জনকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ কারাদণ্ড প্রদান করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এর আগে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রনস্থল গ্রামের ফেদু বেপারীর ছেলে মো. রসুল উদ্দিন (৪৭), গাজীপুরের কালিয়াকৈরের পাকুরাইল গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. রাজিব (২২), ডোবাইল গ্রামের মো. বছুর উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২০) , গোসতরা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. মোসলেম (৪২), ধামরাইয়ের ভাড়াড়িয়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (১৯), একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. জুলহাস হোসেন (২৬), ফইসকা গ্রামের মানিক মিয়ার ছেলে মো. শিপুল হোসেন (১৮) এবং ফেনী জেলার সোনাগাছি থানার দক্ষিণ চরদরবেশ গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আকবর হোসেন (২০)।

এ বিষয়ে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, মাটি চুরির অভিযোগে শিমুলিয়ায় অভিযান চালিয়ে হাতে নাতে কয়েকজনকে আটক করা হয়। এরমধ্যে যাছাই-বাছাই করে ৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই চক্রটি মাটি চোর। তারা দীর্ঘদিন ধরে আইন ভেঙে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। অনেক সময় জমির মালিকও মাটি বিক্রি করে। আবার চক্রটি জোর করেও মাটি কেটে বিক্রি করে আসছিল। আবাদি কৃষি জমির মাটি কেটে এভাবে ইটভাটায় বিক্রি করা আইনের লঙ্ঘন।

তিনি আরও বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারা মোতাবেক তাদের এই সাজা দেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে সাজাপ্রাপ্ত আসামিদের আশুলিয়া থানার সহযোগিতায় জেল হাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!