1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ডোবা থেকে চালকের মরদেহ উদ্ধার, হদিস নেই অটোরিকশার - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

আশুলিয়ায় ডোবা থেকে চালকের মরদেহ উদ্ধার, হদিস নেই অটোরিকশার

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার অটোরিকশাটির কোন হদিস পাওয়া যায়নি। শনিবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় আরিচাগামী লেনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মো. ইমাম হোসেন (৪৭) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাল্লুকগাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পরিবার নিয়ে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ইমাম হোসেন বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফেরেনি। থানায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারনা, শ্বাসরুদ্ধে হত্যার পর লাশটি ডোবায় ফেলে অটোরিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনা আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!