1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা, দুই নারীর আত্মহত্যা - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা, দুই নারীর আত্মহত্যা

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। মঙ্গলবার (০৭ মার্চ) সকালে আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় আশুলিয়া ইউনিয়ন পরিষদের (৩নং ওয়ার্ড) সদস্য আজাদ উজ্জ্বল বলেন, রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে পিটিয়ে ও নির্মম ভাবে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে মরদেহ দোসাইদ এলাকায় একটি গাছের সাথে রশি দিয়ে বেধে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরনে প্যান্ট ও গেঞ্জি ছিলো। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে।

এদিকে সকালে পৃথক দুটি স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের ধারণা দুই নারী আত্মহত্যা করেছে। এর আগে, গত দুই দিনে আশুলিয়া ও সাভার থেকে চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ। প্রতিনিয়ত এসব এলাকায় মানুষের মরদেহ উদ্ধারে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!