1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় পল্লীবালা স্বাস্থ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন - NEWSTVBANGLA
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

আশুলিয়ায় পল্লীবালা স্বাস্থ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

প্রতিনিধি
আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় পল্লীবালা স্বাস্থ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। শ্রমিকসহ সব শ্রেণিপেশার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই স্বাস্থ্য সেবাকেন্দ্র। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে বাইপাইল এলাকায় ফিতা কেটে পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
এসময় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য-সেবা পৌঁছে দিতে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে পল্লীবালা স্বাস্থ্য সেবা কেন্দ্র। বাংলাদেশ সরকারের কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি সল্প খরচে বেসরকারিভাবে পল্লীবালা স্বাস্থ্য সেবা কেন্দ্রের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। এসময় পল্লীবালা স্বাস্থ্য সেবা কেন্দ্রের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান শাহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার সেবা নিশ্চিতকরণ- এই লক্ষ্যে পল্লীবালা স্বাস্থ্য-সেবা কেন্দ্র খেটে খাওয়া মেহনতী মানুষ, গার্মেন্টস শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠিকে স্বল্প খরচে স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের উদ্যোগ। তিনি আরও বলেন, এখানে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষায় ৩০% ছাড়, মাত্র ১০০ টাকা ভিজিটে এমবিবিএস ডাক্তারের সেবা প্রদান, ব্যাথা মুক্ত নরমাল ডেলিভারী করানো হয়। এছাড়াও বিদেশগামীদের প্রি-মেডিকেল চেকআপ, ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, এ্যাম্বুলেন্স সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, গর্ভবর্তী মায়ের ৩৫০ টাকায় কালার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। এছাড়াও মসজিদের ইমাম ও খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, হাফেজ, মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ছাত্র/ছাত্রীদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করানো হবে বলে ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!