ইপেপার / প্রিন্ট
দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অভিযানে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আশুলিয়া এলাকার ত্রাস হিসেবে পরিচিত মশিউর রহমানকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেন। ঢাকা জেলার আশুলিয়া থানার আশুলিয়া গ্রামের মৃত নুরুল হক এর ছেলে মশিউর রহমান। সে আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নামে ছাত্র জনতা হত্যা, চাঁদাবাজী সহ একাধিক মামলা রয়েছে বলে জানান
ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি জালাল উদ্দিন।