1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আল আজহার বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদের যাত্রা শুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

আল আজহার বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদের যাত্রা শুরু

প্রতিনিধি

জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রদের গঠিত প্রথম ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম এবার বিশ্বের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহারেও শুরু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) রাজধানী কায়রোর দাররাসার জামালিয়া মাঠে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি টোকিও থেকে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান প্রধান অতিথি ও ঢাকা থেকে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হন।

এ সময় খোমেনী ইহসান আল আজহারের বাংলাদেশি ছাত্রদের নিষ্ঠার সঙ্গে এলেম অর্জন করে দেশে ফিরে জনগণের মধ্যে ইসলামের আলো বিলানোর কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির কর্তব্য হিসেবে দেশে ইসলাম প্রচারে আল আজহারের গ্রাজুয়েটদের নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেজাউল কবির, যোবায়ের আহমেদ, শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আনাস হুসাইন, নিয়াজ মাখদুম, মোহাম্মদ হাবিবুল্লাহ, সালেহ আহমেদ, নাজমুল হাসান, ইউনুস আহমেদ, নাছির উদ্দীন, মেজবাহ উদ্দীন, জাহিদ হাসান, কাওছার আহমেদ, নাজিমউদ্দীন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্বাস, সাইফুল ইসলাম, ইব্রাহিম শোহান, রাকিবুল ইসলাম, আব্দুল আল মাহি, নূর আহমেদ, আসাদুজ্জামান, আবদুল কাদের, আক্তার মোক্তাদির, আরমান আহমেদ ও মুজাহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!