1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আলোনসোর চাকরি বাঁচাতে মরিয়া ছিলেন এমবাপে! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আলোনসোর চাকরি বাঁচাতে মরিয়া ছিলেন এমবাপে!

প্রতিনিধি

আলোনসোর চাকরি বাঁচাতে মরিয়া ছিলেন এমবাপে!
সুতোয় ঝুলছিল জাবি আলোনসোর চাকরি। মৌসুমজুড়ে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ছিল অধারাবাহিক। এরপর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোল ব্যবধানে হারের পরই রিয়ালে আলোনসোর সাত মাসের কোচিং অধ্যায় শেষ হয়ে গেল। যার নেপথ্যে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেরও ভূমিকা দেখছেন অনেকে। তবে তার স্বদেশি গণমাধ্যম লে’কিপের দাবি, বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড কোচের চাকরি বাঁচাতে মরিয়া ছিলেন!

শুধু বার্সেলোনার কাছে হারই জাবির বিদায়ের কারণ নয়, সাইরেন বেজেছিল ম্যাচ শেষে কয়েকটি মুহূর্ত পর্যালোচনা শেষে। পুরস্কার বিতরণীর সময় প্রথাগতভাবে বার্সাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার কথা থাকলেও এমবাপে তার সতীর্থদের মাঠ ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তাকে থেকে যেতে বলছিলেন জাবি। কিন্তু এমবাপে নিজের সিদ্ধান্তে অনড়। শেষ পর্যন্ত জাবি মুখ ফিরিয়ে নিয়ে দলের সুপারস্টারের দাবি মেনে নেন। ফলে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর বার্সেলোনার জন্য কোনো ‘গার্ড অব অনার’ দেওয়া হয়নি। এ ছাড়া বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে জাবির দূরত্ব তৈরির কথাও শোনা যাচ্ছে।

তবে এমবাপে তার রিয়াল কোচের চাকরি বাঁচাতে চেষ্টার কমতি রাখেননি বলে দাবি লে’কিপের। সংবাদমাধ্যমটি বলছে, ফরাসি অধিনায়ক সচেতনভাবে জানতেন সৌদি আরবে হওয়া এল ক্লাসিকোতেই আলোনসোর ভবিষ্যতের রায় হয়ে যেতে পারে। সাবেক স্প্যানিশ তারকার সঙ্গে লস ব্লাঙ্কোসদের দীর্ঘমেয়াদী প্রজেক্টে কফিন পরানো হতে পারে ম্যাচের ফল নেতিবাচক হলে। ফলে হাঁটুর ইনজুরি সত্ত্বেও এমবাপে নিজেকে খেলার জন্য প্রস্তুত বলে জানান। যদিও চিকিৎসকদের পরামর্শে অন্তত ২১ জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকার কথা ছিল তার।

ঝুঁকি সত্ত্বেও এভাবে খেলার জন্য নিজেকে প্রস্তুত করা ‘আত্মত্যাগী’ মনোভাব বলে উল্লেখ করেছে লে’কিপে। ক্লাবের টপ স্কোরার এই তারকা ভেবেছিলেন তার উপস্থিতি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে বাড়তি শক্তি জোগাবে। যদিও তাকে মাঠে বদলি নামানো হয় শেষদিকে। ম্যাচের ৭৬ মিনিটে গঞ্জালো গার্সিয়ার জায়গায় মাঠে প্রবেশ করেন এমবাপে। এর মিনিট তিনেক আগেই ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল। শেষ পর্যন্ত সমতায় ফেরার চেষ্টা চালালেও জাবি আলোনসোর দল হারের তিক্ততা নিয়ে ফিরেছে।

আর বড় চোটে পড়ার আশঙ্কায় দেওয়া চিকিৎসকদের নির্দেশনা অমান্য করে এমবাপের খেলতে নামা বাজি ধরার মতো বলেও উল্লেখ করেছে ফরাসি গণমাধ্যম। তাদের মতে, রিয়াল ম্যানেজারের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা আগে থেকেই ছিল ফ্রান্স অধিনায়কের, তাই তাকে সমর্থন দিতে ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন এমবাপে। তার হাঁটুর ইনজুরি বেশ গুরুতর এবং জানুয়ারির শেষ নাগাদ ছাড়া খেলায় ফেরা সম্ভব নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তিনি যেমন পরিকল্পনা বদলাতে প্রভাবিত করেছেন, তেমনি নিজের সেরা স্ট্রাইকারকে পেতে বিপজ্জনক সিদ্ধান্ত নিতেও ভাবেননি আলোনসো।

ত্যাগ ও নিবেদনের মানসিকতা দেখালেও, স্প্যানিশ সুপারকোপায় হারের পর সমালোচনা তিরে বিদ্ধ হচ্ছেন এমবাপেও। বিশেষ করে প্রতিপক্ষ বার্সেলোনার খেলোয়াড়দের গার্ড অব অনার না দেওয়ায় তার ভূমিকা অগ্রগণ্য হিসেবে দেখছেন অনেকেই। ফুটবলবোদ্ধাদের কাছে এটি ছিল খেলোয়াড়সুলভ আচরণের অভাব, যা জাবির ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না। এটি আরেকটি ব্যাপারও ইঙ্গিত করছিল- দলের নিয়ন্ত্রণ কোচের হাতে নয়, বরং খেলোয়াড়দের হাতে। ওই সময় জাবির মনে কী চলছিল- না, যথেষ্ট হয়েছে!

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!