1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা দাবি স্বেচ্ছাসেবক দলের দুই নেতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা দাবি স্বেচ্ছাসেবক দলের দুই নেতার

প্রতিনিধি

বগুড়ার শাহজাহানপুরে চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে আলুর বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এক কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন। অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগকারী মেহেদী হাবীব আব্বাসী জানান, গত ৮ মার্চ সন্ধ্যায় তিনি আলু হিমাগারে নেওয়ার পথে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আইয়ুব আলী, কামরুল হাসান মোমিনসহ কয়েকজন তার ট্রাক আটকে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী তাজনুর ইসলাম বলেন, চাঁদা না পেয়ে ওই কৃষককে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা প্রতিবাদ করলে অভিযুক্তরা পালিয়ে যান।

খোঁজ নিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, আলুবোঝাই ট্রাক কিংবা ট্রাকে আলু লোড করার সময়, এমনকি জমিতে বস্তায় আলু ভরার সময়ও স্বেচ্ছাসেবক দলের পরিচয় দেওয়া কয়েকজন যুবক সেখানে উপস্থিত হন। পরে ট্রাক আটকে চাঁদা দাবি করা হয়। বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা দেওয়ার পরই ট্রাক ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অস্বীকার করে আইয়ুব আলী বলেন, আমি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে শাহজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এক কৃষক কয়েকজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!