1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ

প্রতিনিধি

চলতি মাসেই অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। তবে স্কোয়াডে থাকা এক ফুটবলার চোট পাওয়ায় এবার দলে পরিবর্তন আনতে হয়েছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্টকে। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের সপ্তাহ খানেক আগে চোট পেয়েছেন এনজো ফার্নান্দেজ। তার সেই চোট সেরে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে। ফলে আসন্ন ম্যাচে তাকে পাবে না দল।

এনজো ছিটকে যাওয়ায় তার বদলি নিয়েছে আর্জেন্টিনা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে কেভিন ম্যাক অ্যালিস্টারকে। তিনি লিভারপুলের তারকা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই। বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে ডিফেন্ডার পজিশনে খেলেন কেভিন।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ায় তিনি বলেন, ‘আজ (গতকাল) ম্যাচের দুই ঘণ্টা আগে আমি একটি ফোন পাই— আগামীকাল আমি আলিকান্তে উড়ে যাচ্ছি জাতীয় দলে যোগ দিতে। এটা আমার জীবনের প্রথমবার, আর আমি জানি আমি একা এটা অর্জন করিনি— এই ড্রেসিং রুমের প্রতিটি মানুষের অবদানে এটা সম্ভব হয়েছে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

‘আমার পরিবার ভীষণ খুশি। আমি যখন স্ত্রীকে ফোন করি, তখনই তিনি কান্নায় ভেঙে পড়েন। এটা এক অসাধারণ অনুভূতি। আগামীকাল আমি এক স্বপ্ন পূরণের পথে হাঁটব।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!