1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আরএফইডির সভাপতি জেবেল, সম্পাদক ইকরাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আরএফইডির সভাপতি জেবেল, সম্পাদক ইকরাম

প্রতিনিধি

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হিসেবে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক পদে বাংলানিউজটুয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উ দৌলা নির্বাচিত হয়েছেন।

রোববার (০১ মার্চ) বিকেলে আঁগারগাওয়ের নির্বাচন ভবনে কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর চেয়ারম্যান সাংবাদিক কাজী হাফিজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুই সদস্য সদস্য হারুণ আল রশীদ ও মঈনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল পেয়েছেন ৫৩ ভোট। তিনি আগের কমিটিতেও সভাপতি ছিলেন। তার প্রতিদ্বন্দ্বি মাছরাঙা টেলিভিশনের নিয়াজ মোর্শেদ পেয়েছেন ২৯ ভোট। সহসভাপতি পদে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ডেইলি সানের সিনিয়র স্টাফ রিপোর্টার আনম মুহিবুব উজ জামান পেয়েছেন ৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলানিউজটুয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মো. আরিফুল ইসলাম ৩২ ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার গোলাম রাব্বানী পেয়েছেন ১২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার এমএম লিংকন। তার প্রতিদ্বন্দ্বি এনটিভির সিনিয়র রিপোর্টার নিয়ামুল আযীয পেয়েছেন ৪০ ভোট। অর্থ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আরটিএনএনের সিনিয়র রিপোর্টার এস এম নাঈম। সাংগঠনিক সম্পাদক পদে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আল-আমিন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার শাকিল আহমেদ পেয়েছেন ৩৫ ভোট। দপ্তর সম্পাদক পদে সারাবাংলা.নেটের সিনিয়র রিপোর্টার নাজনীন আক্তার লাকী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তোফাজ্জাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ৫৯, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল ৩৪, দেশ রুপান্তরের নিজস্ব প্রতিবেদক রিয়াজ হোসেন ১৯, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মাসুদ রায়হান পলাশ ও আমার দেশের স্টাল রিপোর্টার মো. জাহিদুল ইসলাম ১৮ ভোট করে পেয়ে বিজয়ী হয়েছেন।

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যারা

এবার অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা, টেলিভিশন ক্যাটাগরিতে বৈশাখি টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ ও পত্রিকা ক্যাটাগরিতে ডেইলি টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার আল আমিন আরএফইডি-এর প্রবর্তিত নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আরএফইডি নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক পুরস্কারটি প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের নামে ২০২৪ সালে প্রবর্তন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!