1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমেরিকান ক্রিকেটে প্রথমবার কোনো ভারতীয় খেলোয়াড় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

আমেরিকান ক্রিকেটে প্রথমবার কোনো ভারতীয় খেলোয়াড়

প্রতিনিধি

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নানান দেশের খেলোয়াড় খেললেও ভারতের ক্রিকেটাররা আইপিএলের বাইরে খেলার অনুমতি পান না। বিদেশি লিগে খেলার সুযোগ পান কেবল আইপিএল ও জাতীয় দল থেকে অবসর নেওয়া ভারতীয়রা। সেই শর্ত মেনে বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে খেলা হয়নি।

তবে নতুন করে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় অফস্পিনার। দেশটির প্রথম সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মেজর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন অশ্বিন। এমএলসি-র দল সান ফ্রান্সিস্কো ইউনিয়কর্নসের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। চেন্নাই সুপার কিংসে ফিরে ২০২৫ এর আসর শেষে আইপিএলও ছাড়েন। সম্প্রতি ডালাস ফোর্ট ওর্থ এরিয়ায় একটি প্রদর্শনী ম্যাচ খেলেছেন তিনি।

ওই ম্যাচই অশ্বিনকে এমএলসি ক্লাবের সঙ্গে যুক্ত হতে অনুপ্রেরণা জুগিয়েছে। গতকাল (শনিবার) ইএসপিএন-কে তিনি বলেছেন, ‘ওই ম্যাচে এশীয় প্রবাসীদের যে প্রতিক্রিয়া দেখেছি, তাতেই বুঝতে পেরেছি আমেরিকান ক্রিকেটের সম্ভাবনা কতটা প্রবল হতে পারে। এটা সত্যিই রোমাঞ্চকর।’

এই প্রথমবার আইপিএলের বাইরে টি-টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন অশ্বিন। এর আগে তিনি সিডনি থান্ডারের হয়ে সবশেষ বিবিএলে চুক্তি করেছিলেন। কিন্তু হাঁটুর ইনজুরি তাকে অংশ নিতে দেয়নি। পরে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে।

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস সামনে রেখে ক্রিকেটের বড় উত্থান ঘটতে চলেছে যুক্তরাষ্ট্রে। ১২৮ বছর পর অলিম্পিকের এই আসরে ক্রিকেট ফিরছে। এমএলসি প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, ‘এই প্রথমবার ভারতের বাইরে বড় কোনো বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় তিনি খেলতে যাাচ্ছেন। তার মতো একজন দারুণ খেলোয়াড়কে আকৃষ্ট করেছে এই লিগ, এটা প্রমাণ করছে যে ২০২৩ সালে শুরুর পর গত তিন বছরে এই লিগ কতটা উন্নতি করেছে।’

সান ফ্রান্সিস্কো কখনো এমএলসি শিরোপা জেতেনি। সেরা সাফল্য হিসেবে তারা ২০২৪ সালের ফাইনালে খেলেছিল এবং হেরে যায় ওয়াশিংটন ফ্রিডমের কাছে। ছয় দলের এমএলসি শুরু হবে ১৮ জুন থেকে। টেক্টাস, লস অ্যাঞ্জেলস ও ওকল্যান্ডে হবে ম্যাচগুলো। ১৮ জুলাই ফাইনাল হবে ওকল্যান্ড কলিসিয়ামে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!