1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমিনবাজারে ১৭৩৫ পুরিয়া হেরোইনসহ ২ মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ‘প্রধানমন্ত্রীরে পাইলে কইতাম—নদীভাঙন থামান, মোগো বাঁচান’ টানা বৃষ্টিতে পাবনা শহর জলাবদ্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা ফুটবলের ‘মহারণ’ আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, প্রতিশোধ আর বিশ্বকাপ সেমিফাইনালের উত্তাপ দ্বিতীয় দফার জলাবদ্ধতায় কালিয়াকৈরে মানবিক বিপর্যয়, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন শত শত পরিবার ইরানের হামলার নিন্দা সৌদি আরবের, সামুদ্রিক নিরাপত্তা হুমকিতে পড়ার অভিযোগ ৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ১ হাজার টাকার বদলে ফেরত দিলেন ২৫ হাজার রুপি খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

আমিনবাজারে ১৭৩৫ পুরিয়া হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার সাভারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আমিনবাজার বড়দেশী মধ্যপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে রাসেল (২৪) ও যশোর জেলার চৌগাছার স্বরূপদাও এলাকার মো. সোহাগ মিয়ার ছেলে জুয়েল (২৪)। জুয়েল আমিনবাজার বড়দেশী মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিউটিরত অবস্থায় জানতে পারি কতিপয় মাদক কারবারি বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড়ে খানবালুর গাদির সামনে রাস্তার উপর ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩৫ পুরিয়া হেরোইনসহ দু’জনকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৭ হাজার টাকা। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!