1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি : নৌবাহিনী প্রধান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি : নৌবাহিনী প্রধান

প্রতিনিধি

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ভোলা জেলার চারটি আসনে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার। আমরা সবাই মিলে চমৎকার একটি সমন্বয়ের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করে যাচ্ছি, নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হয়। সেজন্য আমরা আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিরোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোলার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনী প্রধান বলেন, জেলা প্রশাসক পুলিশ সুপারসহ প্রশাসন এবং অন্যান্য বাহিনীর কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি। সবার কাছ থেকে জানতে পেরেছি প্রশাসন এবং সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ভোলা জেলায় অনুষ্ঠানের লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত।

নৌবাহিনী প্রধান আরও বলেন, আমরা শুধু এটাই নিশ্চিত করবো, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি যেন গৃহীত হয় এবং মূল কাজটি করবে নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ। ভোটগননা শেষ হওয়া এবং ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এবং ফলাফল-পরবর্তী যেন আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো কর্মকাণ্ড না হয় সেজন্য আমরা সবাই মিলে প্রস্তুত থাকবো।

সাংবাদিককের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন ও গণভোটে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এজাবৎ যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতার মনোভাব দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন একইভাবে নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আশা করি।

এ ছাড়া, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় বিশেষ জলযান এবং হেলিকপ্টার নিয়োজিত থাকবে। ভোটের নিরাপত্তায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকাপ্টার জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।

এরআগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!