1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি : পানিসম্পদমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি : পানিসম্পদমন্ত্রী

প্রতিনিধি

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের সরকারের উদ্দেশ্য মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। এদেশ থেকে পাচার হয়েছে লাখো কোটি টাকা। দুর্নীতি নামক ব্যাধিটা আমাদের আকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করাই আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্দেশ্য থেকে দায়িত্বটুকু নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, আমাদের ব্যাংক প্রোটেকশন খুব জরুরি, সেজন্য আমাদের একটা প্রজেক্ট এর মাধ্যমে হাতে নিয়েছি। আমাদের মন্ত্রণালয় থেকে যৌথ নদী কমিশনের এক আমাদের কিছু আন্তঃমন্ত্রণালয়ের মিটিং যেটা আগে হতো না এই মন্ত্রণালয়ে। আমরা সেটা ইতোমধ্যে করেছি এবং আন্তঃমন্ত্রণালয় সেই মিটিংয়ের মাধ্যমে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য। জনস্বার্থে জনদাবির জন্য যে কাজগুলা সবচেয়ে বেশি করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এটা আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, আমরা একশো আশি দিনের মধ্যে প্রায়োরিটি বেসিস খাল খনন এবং খুব জনগুরুত্বপূর্ণ প্রোটেকশন আমাদের করা দরকার সেইদিকে বেশি নজর দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব, যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নেব। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস, আপনি সুরমা বলেন, কুশিয়ারা বলেন বা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো দৃশ্যমান হবে।

এসময় উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!