1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা আল্লাহর দরবারে বিচার দিয়েছি, ফয়সালা তিনিই করবেন: গোলাম পরওয়ার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমরা আল্লাহর দরবারে বিচার দিয়েছি, ফয়সালা তিনিই করবেন: গোলাম পরওয়ার

প্রতিনিধি

কক্সবাজারে শহর জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার পাবলিক হলে শহর জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে। তারা আওয়ামী লীগের মতোই জনরায়কে ভয় পায়। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে দায়িত্বে বসানো হচ্ছে। যার পরিণতি শুভ হবে না।

গত জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে বিচার দিয়েছি, ফয়সালা আল্লাহই করবেন। জনরায়কে ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ ছিনিয়ে নেওয়া হয়েছে, যদিও দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে জামায়াত ফলাফল মেনে নিয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিতে নতুন সংকট তৈরি না করে জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আমরা আপনাদের পাশে থাকব। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, চার কোটি মানুষের রায় অবজ্ঞার কোনো ষড়যন্ত্র হলে দেশবাসীকে তা প্রতিহত করতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি এ সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা থেকে সরে এসেছে। জুলাই সনদ কী, তা বাড়ির কাজের মেয়েরাও বোঝে, শুধু বিএনপি বোঝে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক। সঞ্চালনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান। শুরুতে কোরআন তিলাওয়াত করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। ভবিষ্যতে এ ধরনের নিয়োগ অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা হাবিবুল্লাহ, সেক্রেটারি জাহেদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে দলীয় মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা শিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালীসহ অনেকে। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!