1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমজনতার দলসহ সাত দলের আবেদন পুনর্বিবেচনা করবে ইসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমজনতার দলসহ সাত দলের আবেদন পুনর্বিবেচনা করবে ইসি

প্রতিনিধি

আমজনতার দলসহ ৭টি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া রফিকুল আমীনের আমজনগণ পার্টির আবেদনও পুনর্বিবেচনা করবে ইসি।

আজ (মঙ্গলবার) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, ১৪৩টি দল এবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ১২১টি দলকে নামঞ্জুর করেছি। শেষ পর্যন্ত দাবি আপত্তি আহ্বান করে (এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও আম জনগণ পার্টি) তিনটা দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। এর ধারাবাহিকতায় কিছু আপত্তি পেয়েছি আমজনগণ পার্টির বিষয়ে। তাই সিদ্ধান্ত বাকি দুই দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে।

ইসি সচিব বলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দল এই দলগুলোর তথ্য পুনর্বিবেচনায় আনা হয়েছে। এদের তদন্ত হবে।

তিনি বলেন, আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিষয়ে কোনো মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী—এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসেছে, সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!