1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবাহনী ও হকির রিপন আর নেই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আবাহনী ও হকির রিপন আর নেই

প্রতিনিধি

দেশের ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মুখ জাকি আহমেদ রিপন। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে নিজ বাসায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিপনের দীর্ঘ দিনের বন্ধু শহিদ উল্লাহ দোলন ও আবাহনী ক্লাব সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।

প্রায় চার দশক আবাহনী ক্লাব ও হকির সঙ্গে রিপনের সম্পৃক্ততা। আবাহনীর হয়ে তিনি এক সময় খেলেছেন। তবে ক্রীড়াঙ্গনে তার মূল পরিচিতি আবাহনী হকি দলের ম্যানেজার হিসেবে। দুই দশকেরও বেশি সময় আবাহনী হকি দল তার তত্ত্বাবধানে গঠিত হয়। আবাহনী হকি কমিটির সেক্রেটারিও ছিলেন রিপন।

হকি ফেডারেশনের কমিটিতেও ছিলেন অনেকবার। বিগত নির্বাচিত কমিটির সহ-সভাপতি ছিলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিগত কমিটির সদস্যও ছিলেন রিপন। ফেডারেশন এবং অলিম্পিকে থাকলেও নিবেদিতপ্রাণ হকি সংগঠক হিসেবেই তাকে চিনত সবাই। অনেক খেলোয়াড় উঠে আসার পেছনে অবদান রয়েছে রিপনের।

আবাহনীর সাবেক খেলোয়াড় ও হকি ফেডারেশনের বর্তমান কমিটির সদস্য শহীদুল্লাহ্ দোলনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রিপন। বন্ধুর আকস্মিক মৃত্যুতে যারপরনাই ব্যথিত দোলন, ‘কিছুক্ষণ আগে হারুন (আবাহনীর সাবেক খেলোয়াড় ও কোচ) বলল রিপন বাসায় হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার ছোট বেলার বন্ধু রিপন। সারাজীবন আবাহনী ক্লাব ও হকির সঙ্গে ছিল। কত স্মৃতি কত ঘটনা। আবাহনী হকি ক্লাবে আমাদের গ্রুপের (সমসাময়িক) মধ্যে শুধু আমিই দেশে বেঁচে আছি। জুম্মন, পুশকিন, রহমত সবাই চলে গেল। আসির (গোলকিপার) বিদেশে।’

রিপনের বয়স ৬০ পেরিয়েছিল। দুই কন্যার মধ্যে একজনকে বিয়ে দিয়েছেন সম্প্রতি। বিদায়কালে স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রিপনের আকস্মিক মৃত্যুতে আবাহনী ক্লাব ও হকি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। সাবেক খেলোয়াড়, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংগঠন রিপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে রিপনের জানাজা ও দাফনের বিষয়ে জানাবে আবাহনী ক্লাব।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!