1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবারও খরচ কমানোর ঘোষণা দিলো গুগল - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

আবারও খরচ কমানোর ঘোষণা দিলো গুগল

প্রতিনিধি

টেক জায়ান্ট গুগল আবারও খরচ কমানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি গুরত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে এআই সংক্রান্ত প্রজেক্টে এখন থেকে বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছে। এ নিয়ে বিজনেস ইনসাইড এক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনটিতে গুগল দাবি করেছে, এ ধরনের সিদ্ধান্ত তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশ, এবং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বিনিয়োগের সুযোগকে দাঁড় করিয়েছে।

গুগল তাদের অভ্যন্তরীণ কর্মীদের এক মেমোতে এসব তথ্য জানায়। এ মেমো প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাউথ প্ররাথ ও সার্স লিড প্রভাকর রাঘবন স্বাক্ষর করেন।

মেমো বলা হয়েছে, ‌‘আমরা আমাদের অফিসের পরিষেবাগুলোকে নতুন হাইব্রিড ওয়ার্ক-সপ্তাহের সঙ্গে সামঞ্জস্য করছি। ফলে ক্যাফে, মাইক্রোকিচেন এবং অন্যান্য সুবিধাগুলি কীভাবে এবং কখন ব্যবহার করা হচ্ছে তার সমন্বয় করা হবে। তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটি কম ব্যবহার করা হবে, সেটা বন্ধ করা হবে। সঙ্গে সঙ্গে বিকল্প ভাবা হবে।

প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই বলেন, ব্যতিক্রমী আর্থিক বাস্তবতার কারণে আমাদের নতুন নতুন প্রডাক্ট ও মানুষে আগ্রহের দিক বিবেচনা করতে হচ্ছে। ফলে অনেকেই চাকরিচ্যুত হয়েছে। তবে কোম্পানিকে টিকিয়ে রাখতে গিয়ে এসব সিদ্ধান্ত নিতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!