1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান

প্রতিনিধি

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আফগানিস্তানের সামরিক সূত্র বলেছে, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে, ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করিনি। তবে এই বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক। প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে। তালেবান ২০২১ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে

এই সংঘাতের অবসানে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। তবে গত সপ্তাহে তুরস্কে সেই চুক্তির চূড়ান্ত আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়।

উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে ‌‌‘‘অবিশ্বাসী আচরণের’’ অভিযোগ করেছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার আরেক দফা শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত কোনও পক্ষই বৈঠকটি আসলেই অনুষ্ঠিত হয়েছে কি না, তা জানায়নি। তবে এই আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে দুই দেশই পাল্টাপাল্টি হুমকি দিয়েছে।

সূত্র: এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!