1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে

প্রতিনিধি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে এই অ্যাপে। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনেক ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো রাখতে একের পর এক ফিচার নিয়ে আসছে। বিশেষ করে সুরক্ষার দিক দিয়ে।

যদিও হ্যাকাররা নানাভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। আপনার অ্যাকাউন্ট লুকিয়ে অন্য কেউ ব্যবহার করছে কি না তার খোঁজ রাখেন কি? কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে বা অন্য কোনো ডিভাইসে খোলা রয়েছে কি না।

জেনে নিন পদ্ধতি
প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
এবার ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
সেখানে ক্লিক করলেই ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন।
বেছে নিন লিংকড ডিভাইস অপশন।
এতেই দেখতে পারবেন, কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে।
সেখানেই মিলবে লগ আউট অপশন। আপনার ইচ্ছে মতো যে কোনো ডিভাইস থেকে লগ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেভাবে
সেটিংসে গিয়ে অন করুন টু স্টেপ ভেরিফিকেশন।
কারো সঙ্গে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কোনো ওটিপি শেয়ার করবেন না।
যে ডিভাইসগুলো ব্যবহার করেন না সেগুলোতে অযথা হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!