1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আন্দোলনে নিহত কলেজছাত্র আশিকের দাফন সম্পন্ন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আন্দোলনে নিহত কলেজছাত্র আশিকের দাফন সম্পন্ন

প্রতিনিধি

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত কলেজ ছাত্র আশিকের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলার উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের সাত ভিটা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আশিকের মরদেহ দেখতে ও জানাজায় অংশ নিতে অসংখ্য মানুষের ঢল নামে। স্থানীয় ইমাম মাওলানা সিরাজুল ইসলাম জানাজায় ইমামতি করেন।

নিহত আশিক পাঁচপীর ডিগ্রি কলেজ ইন্টারমেডিয়েট ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের ব্যবসায়ী মো. চাঁদ মিয়ার ছেলে তিনি। দুই ভাইয়ের মধ্যে আশিক বড়।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবলীগ, ছাত্রলীগ তার মাথায় ইট দিয়ে আঘাত করে । কুড়িগ্রামে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে মারা যান আশিক।

আশিকের ভাই আতিকুর রহমান বলেন, আমরা দুই ভাই রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আবেগের টানে ৪ আগস্ট আমি ও বড় ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলাম। কুড়িগ্রাম শাপলা চত্বর এলাকায় আমাদের ওপর হামলা করা হয়। বড় ভাইয়ের মাথায় ইটের ঢিল লাগে। প্রথমে তেমন গুরুত্ব দেইনি। পরে বমি শুরু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকায় প্রেরণ করেছেন। গতকাল ভাইয়া শহিদ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!