1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আনসার ভিডিপি একাডেমিতে বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্স উদ্বোধন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আনসার ভিডিপি একাডেমিতে বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্স উদ্বোধন

প্রতিনিধি

আনসার ভিডিপি একাডেমিতে শহীদ বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অত্যাধুনিক শহীদ বীর প্রতীক ওয়ালী মাল্টিপারপাস কমপ্লেক্স (টিটিসি দরবার হল)-এর উদ্বোধন করেন।

বীরত্ব ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আনসার সদস্য শহীদ মুজাহিদ ওয়ালীউল হোসেনের স্মরণে নির্মিত এই মাল্টিপারপাস কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজাহিদ ওয়ালীউর হোসেনের সহধর্মিণী মোছা. জবেদা খাতুন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, স্বামীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বাহিনীর এমন উদ্যোগে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জবেদা খাতুন।

প্রায় তিন হাজার জন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সে বাহিনীর দরবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় আয়োজন পরিচালনা করা সম্ভব হবে, যা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণার্থীর ক্লাস/পরীক্ষা, সমগ্র বাংলাদেশের সঙ্গে অনলাইন ক্লাস এবং অন্যান্য প্রশাসনিক ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!