1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আদমশুমারি করতে দেশজুড়ে কারফিউ জারি করছে ইরাক - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি

আদমশুমারি করতে দেশজুড়ে কারফিউ জারি করছে ইরাক

প্রতিনিধি

আদমশুমারি করতে দেশজুড়ে কারফিউ জারি করতে চলেছে ইরাক। গত ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আদমশুমারি করা হবে। আর এ লক্ষ্যে দেশটিতে জারি করা হবে দুই দিনের কারফিউ।

আগামী নভেম্বর মাসে দেশটিতে আদমশুমারি হবে। রোববার (১ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক গত ২৭ বছরের মধ্যে দেশের প্রথম আদমশুমারির জন্য আগামী নভেম্বরে দুই দিনের কারফিউ জারি করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘জনসংখ্যা শুমারি করার জন্য ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদমশুমারির আগে পরিসংখ্যানগত কর্মীদের প্রশিক্ষণের জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) সাথে সমন্বয় চূড়ান্ত করাসহ প্রক্রিয়াটির জন্য বিভিন্ন ব্যবস্থা অনুমোদন করা হয়েছে।

এছাড়াও কর্মীদের প্রশিক্ষণের জন্য শ্রেণীকক্ষ এবং যুব কেন্দ্র প্রদানের জন্য একাধিক মন্ত্রণালয় থেকে সহায়তা পাওয়া যাবে বলেও রিপোর্টে বলা হয়েছে।

আল জাজিরা বলছে, কয়েক দশকের সংঘাত ও সহিংসতায় বিধ্বস্ত ইরাক এর আগে বেশ কয়েকবার আদমশুমারির কার্যক্রম স্থগিত করেছে। বিশেষ করে ২০১০ সালে বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনার কারণে আদমশুমারি স্থগিত করেছিল দেশটি।

এর আগে ১৯৯৭ সালে ইরাকের ১৫টি প্রদেশে সর্বশেষ সাধারণ আদমশুমারি করা হয়েছিল। সেসময় দেশটির উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশ এই আদমশুমারির বাইরে ছিল। মূলত উত্তরাঞ্চলীয় ওই তিনটি প্রদেশ নিয়ে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল গঠিত।

এদিকে বিক্ষিপ্ত সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে স্থিতিশীলতার কিছুটা আভাস ফিরে পেয়েছে ইরাক। আর এ কারণে ২৭ বছর বছর পর এবারই প্রথম আদমশুমারির উদ্যোগ নিলো দেশটি। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ৩০ লাখ বলে মনে করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!