1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা ইসহাক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা ইসহাক

প্রতিনিধি

রাজধানীর পৃথক থানার নাশকতার অভিযোগে করা এগারো মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার আদালতে আত্মসমর্পণ করার পর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজের একাধিক আদালতে ৬ মামলায় ও ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারকরা এসব মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইসহাক সরকারের আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ইসহাক সরকারের বিরুদ্ধে বিগত সরকার মোট ৩৬৫টি মামলা করে। মামলাগুলোর মধ্যে ৬ মামলায় মহানগর দায়রা জজশীপের একাধিক আদালত তাকে ২২ বছর ৬ মাস কারাদণ্ড দেন। দায়রা আদালতের ৬টি মামলা ও সিএমএম আদালতের আরও ৫টি মামলায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর নাশকতার এক মামলায় যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও একই বছরের ৭ আগস্ট গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ইসহাক আলী সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৬৫টি মামলা করা হয়। এসব মামলার মধ্যে ১১টিতে সাজা দেওয়া হয় তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!