1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আজহারুলের ১৪ কোটি টাকার সম্পদ, রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আজহারুলের ১৪ কোটি টাকার সম্পদ, রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র

প্রতিনিধি

আজহারুলের ১৪ কোটি টাকার সম্পদ, রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আজহারুল ইসলাম মান্নান তার সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১১ টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ৩৩ লাখ ১৫ হাজার ৪৪ টাকা। তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ৩০ লাখ ১২ হাজার ৫৭ টাকা।

স্থাবর সম্পদের হিসাবে তার মালিকানায় রয়েছে ১২৫৯ দশমিক ৬২ শতাংশ অ-কৃষিজমি, যার মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৭১০ টাকা। এ ছাড়া, ৭ ও ৩তলা বিশিষ্ট দুটি আবাসিক ভবনের বাজারমূল্য দেখানো হয়েছে ৫ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৬২৮ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে তার মালিকানায় রয়েছে দুটি মোটরযান, যার মূল্য ৫ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ১৬০ টাকা। পাশাপাশি তার নামে দুটি আগ্নেয়াস্ত্র রয়েছে, যার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। ব্যাংকে জমা অর্থ রয়েছে ৫২ হাজার ৬৮০ টাকা। হলফনামা অনুযায়ী, তার নামে কোনো ব্যাংক ঋণ বা আর্থিক দায় নেই।রিটার্নিং কর্মকর্তা জানান, আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!