1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগুন নিয়ে পোড়াতে এলে ওই হাত পুড়িয়ে দেয়া হবে "সেতুমন্ত্রী ওবায়দুল কাদের" - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

আগুন নিয়ে পোড়াতে এলে ওই হাত পুড়িয়ে দেয়া হবে “সেতুমন্ত্রী ওবায়দুল কাদের”

প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেছেন, এবার আগুন নিয়ে পোড়াতে এলে, ওই হাত পুড়িয়ে দেয়া হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবার আগুন নিয়ে পোড়াতে এলে  সেই হাত আমরা পুড়িয়ে দেবো; পুড়িয়ে দেবেন। যে হাতে ভাঙচুর করবে সেই হাত আমরা ভেঙে দেবো। বিএনপিকে চিনে রাখুন। এই বিএনপি এবার যদি আগুন নিয়ে আসে, এবার যদি সন্ত্রাস করতে আসে, সন্ত্রাসের কালো হাত আমরা গুড়িয়ে দেবো।’
আজ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আট-ঘাট বেঁধে নেমেছেন জানি। জানি, লন্ডনের ডান হাত আপনি, ফখরুল নন। সব গোপন খবর আপনি পান। জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু মাঠে আছি। আমরা রাজপথে আছি। তলে তলে কৌশল কী করছেন জানি। ভোটে জিততে পারবেন না, সে জন্য এখন চোরা গোপ্তা পথে আবারও আগুন সন্ত্রাস করবেন। প্রস্তুতি নিচ্ছেন জঙ্গিবাদকে আবারও মাঠে নামাবেন, তার ইশারা-আলামত আমরা বুঝতে পারছি।’
নেতাকর্মীদের তিনি বলেন, ‘্আপনারা আক্রমণে যাবেন না। কিন্তু সতর্ক থাকতে হবে। ২০১৩-১৪ সাল মনে আছে? কীভাবে গাছ-রাস্তা কেটেছে, রেল লাইন পুড়িয়েছে, বাসে হামলা চালিয়ে নিরিহ যাত্রীকে পুড়িয়েছে, ড্রাইভার-কনডাক্টরকে মেরেছে, সারা বাংলাদেশে ভূমি অফিসে আগুন দিয়েছে, সারা দেশে বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিয়েছে।’
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের গতি দেখে ঘোড়াও হাসে, মানুষও হাসে। তারা এখন আহত অবস্থায় ভয়ে ভয়ে পদযাত্রার কথা বলছে। খবর নিয়ে দেখুন, কয়টা ইউনিয়নে এই পদযাত্রা হয়েছে। বিএনপির আন্দোলন এখন মরা গাঙের মতো। এতে কোনো ঢেউ নেই।’
বিএনপির এখন জ্বালার শেষ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘হিংসা করে লাভ নেই। অনেক জ্বালা অনেকের ভেতরে। বিএনপির এখন জ্বালার শেষ নেই। গ্রাম শহর হয়ে যাচ্ছে এই জ্বালা। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, শত সেতুর জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, জ্বালার শেষ নেই। শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন, বাংলাদেশের রূপান্তর ঘটিয়েছেন, এইটা তাদের আরও বড় জ্বালা।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে নির্বাচনে আসবে। আসবে, শেষ বেলায় আসবে। আরেকবার সাধিলে খাইবো। গতবারও আসবে না, শেষ পর্যন্ত এলো। না এসে যাবে কোথায়! না এসে পালাতে পারে। একজন পালিয়েছে, বাকিরাও পালানোর পথ খুঁজবে।’ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!