1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএল নিলামে নাম লেখানো কে এই ইতালিয়ান ক্রিকেটার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আইপিএল নিলামে নাম লেখানো কে এই ইতালিয়ান ক্রিকেটার

প্রতিনিধি

ইতালির সঙ্গে ক্রিকেটের সম্পর্ক খুব একটা গাঢ় নয়। ইতালি মানেই শিল্প-সাহিত্য, পাস্তা-পিৎজা… আর খেলার জগতে ইতালির সবচেয়ে বড় সম্পর্ক ফুটবলের সঙ্গে। ফুটবলে চারবারের বিশ্বকাপ জেতা দেশটায় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা জো বার্নস। সম্প্রতি মারা যাওয়া বড়ভাইয়ের স্মরণে অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা এখন নাম লিখিয়েছেন ইতালির ক্রিকেটে। 

তবে আইপিএলের নিলামের প্রসঙ্গতে আবার ক্রিকেটের সঙ্গে জুড়েছে ইতালির নাম। এবারের আইপিএলে নিলামে নাম লিখিয়েছেন ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার। তাদের মাঝে ৪০৯ জন বিদেশী। আর এত ক্রিকেটারের মাঝে আলাদা করেই খোঁজা হচ্ছে থমাস দ্রাকার নাম। ইতালি থেকে আইপিএলের নিলামে নাম জমা দেয়ার পরেই নেটিজেনরা খুঁজছেন তাকে।

থমাস দ্রাকা ইতালিয়ান ক্রিকেটেই অবশ্য খুব বেশি নিয়মিত নন। ম্যাচ খেলেছেন মাত্র ৪টি। ২৪ বছর বয়সী এই পেসারের অভিষেক হয়েছে চলতি বছরের জুনে। ক্যারিয়ারের প্রথম ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ১৫ রান দিয়ে উইকেট নেন ২টি। সবমিলিয়ে নিয়েছেন ৮ উইকেট। অবশ্য জাতীয় দলের হয়ে ব্যাট হাতে কখনোই নামতে হয়নি তাকে।

ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও দ্রাকার পথচলা সীমিত। চলতি বছরে খেলেছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। ব্রাম্পটন উলভসের হয়ে ৬ ম্যাচে সেখানে নিয়েছেন ১১ উইকেট। ইতালির সাপেক্ষে এমন পরিসংখ্যানটা নেহাত মন্দ না।

থমাস দ্রাকাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ জাগাতে পারে অন্য এক তথ্য। দুবাইয়ের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের জন্য মুম্বাই এমিরেটস তাকে দলে নিয়েছে। অবশ্য নাম থেকেই বোঝা সম্ভব, মুম্বাই ইন্ডিয়ানসের ফ্র্যাঞ্চাইজি এটি। আইপিএলের সঙ্গে দ্রাকার দূরতম সম্পর্ক এটিই। আইপিএলেও হয়ত সেই ভরসা থেকেই নাম লিখিয়েছেন ইতালির এই পেসার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!