1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আইন সবার জন্য সমান’ বলেই ট্রাফিক আইন ভেঙে বিতর্কে ডিএমপি কমিশনার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘আইন সবার জন্য সমান’ বলেই ট্রাফিক আইন ভেঙে বিতর্কে ডিএমপি কমিশনার

প্রতিনিধি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সরকারি-বেসরকারি সবাই সমান এবং আইন ভঙ্গ করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৪ জুন) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই তার গাড়িবহরকে মিন্টো রোডের একটি সাধারণ মানুষের জন্য বন্ধ থাকা ক্রসিং দিয়ে পার হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, কমিশনারের গাড়িবহর যাওয়ার আগে পুলিশ সদস্যরা সেখানে থাকা দড়ি ও প্রতিবন্ধকতা সরিয়ে দেন এবং দুই পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে রাখেন। গাড়িবহর পার হওয়ার পর আবার আগের মতো ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় মোটরসাইকেল চালক ও পথচারীরা এ ঘটনায় প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সাধারণ মানুষকে যেখানে নির্ধারিত নিয়ম মেনে দীর্ঘ পথ ঘুরে ইউ-টার্ন নিতে হয়, সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এতে ‘আইন সবার জন্য সমান’ নীতির বাস্তব প্রয়োগ নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, যদি সাধারণ নাগরিকদের জন্য নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হয়, তবে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হওয়া উচিত কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!