1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্বচ্ছল বিশ্বকাপজয়ী পেসারের পাশে দাঁড়াল বিসিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

অস্বচ্ছল বিশ্বকাপজয়ী পেসারের পাশে দাঁড়াল বিসিবি

প্রতিনিধি

অস্বচ্ছল বিশ্বকাপজয়ী পেসারের পাশে দাঁড়াল বিসিবি
কয়েক বছর ধরে আর্থিক সংকটে ভুগছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার শাহিন আলম। পারিবারিক অস্বচ্ছলতার কারণে খেলাটাও চালিয়ে যেতে পারছেন না তিনি। আগেই তার সতীর্থদের পক্ষ থেকে ও বিসিবি শাহিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল। এবার এই পেসারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি।

আজ (মঙ্গলবার) বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শাহিন আলমের হাতে আর্থিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকার একটি চেক তুলে দেন। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা অর্জনে শাহিন আলম ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে বিশ্বকাপ জয়ের পর থেকে তিনি এইচপি ক্রিকেটের সীমা ছাড়িয়ে আর উপরে উঠতে পারেননি। নিজের ইনজুরি ও বাবা-মায়ের অসুস্থতা মিলিয়ে আর্থিক সংকটে শাহিনের পরিবার।

কয়েক বছর ধরে চোটের টানাপোড়েন, পারিবারিক অস্বচ্ছলতা মিলিয়ে ক্রিকেট থেকেই দূরে হারিয়ে গেছেন শাহিন। মূলত ইনজুরির কারণে দীর্ঘ দুই বছর মাঠের বাইরে ছিলেন তিনি। সর্বশেষ ডিপিএলে সুস্থ হয়ে মাঠে ফিরে খেলেছেন মোটে ৩ ম্যাচ। চলমান প্রথম বিভাগ ক্রিকেটে খেলতে চেয়েছিলেন শাহিন, কিন্তু বেশ কিছু ক্লাব লিগ বর্জন করায় সুযোগ মেলেনি তারও। এর মধ্যে বাবা-মায়ের অসুস্থতা, আর্থিক অনটনসহ নানান চাপের মুখে তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!