1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধি

অভ্যন্তরীণ বিভিন্ন খাতে ব্যাপক কর্মী-সংকট দেখা দেওয়ায় অতিরিক্ত ৬৫ হাজার এইচ-২বি অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রদান করা হবে এসব ভিসা।

ভবন ও স্থাপনা নির্মাণ, হোটেল-পর্যটন, নগরের সৌন্দর্যবর্ধন, সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে শ্রমঘাটতি পূরণের জন্য প্রতি বছর ৬৬ হাজার অস্থায়ী এইচ-২বি ভিসা ইস্যু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। এবার তার সঙ্গে যোগ হলো অতিরিক্ত আরও ৬৫ হাজার ভিসা। অর্থাৎ চলতি ২০২৬ সালে বিগত বছর গুলোর তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক অর্থাৎ ১ লাখ ৩১ হাজার অস্থায়ী ভিসা ছাড়ছে ফেডারেল সরকার।

মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করার প্রধান কারণ যুক্তরাষ্ট্রে চলমান অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। ২০২৫ জানুয়ারি ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র থেকে নথিবিহীন অবৈধ অভিবাসীদের বিতাড়ন সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিলে স্বাক্ষর করার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও তাদের দেশে ফেরত পাঠানোর অভিযান শুরু করে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত এক বছরে হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। ফলে দেশটির কায়িক শ্রমভিত্তিক খাতগুলোতে কর্মী সংকট বিগত বছরগুলোর তুলনায় তীব্র আকার নিয়েছে।

এই সংকট কাটাতেই ভিসার সংখ্যা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!