1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অসুস্থ কক্সবাজারের এসপি, নেওয়া হচ্ছে সিঙ্গাপুর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অসুস্থ কক্সবাজারের এসপি, নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

প্রতিনিধি

অসুস্থ কক্সবাজারের এসপি, নেওয়া হচ্ছে সিঙ্গাপুর
গত কয়েকদিন ধরে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফউদ্দীন শাহিন।

উন্নত চিকিৎসার উদ্দেশে মঙ্গলবার (২৫ নভেম্বর) তাকে পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ সুপার মহোদয়ের মূল ধমনিতে রক্ত চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছে। এ কারণে অপারেশনের মাধ্যমে একটি পাইপ স্থাপন করতে হবে। এ কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে।

পুলিশ সুপারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব।

সাড়ে ৮ মাস আগে, গত ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীনকে কক্সবাজারে পদায়ন করা হয়। পরিবারের সদস্য ও সহকর্মীরা পুলিশ সুপারের আরোগ্য কামনায় সবার দোয়া চেয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!