1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধ গ্যাস সংযোগে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমডি - NEWSTVBANGLA
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

অবৈধ গ্যাস সংযোগে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমডি

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  অবৈধ গ্যাস সংযোগে জড়িত থাকলে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লা। রোববার (০৫ মার্চ) দুপুরে সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়াইএমসিএ ভবনে অংশীজনদের সাথে গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ ও স্বল্পচাপ সমস্যা হতে উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মো. হারুনুর রশীদ মোল্লা বলেন, তিতাস গ্যাসের বকেয়া ছয় হাজার কোটি টাকা। এতে আমরা উদ্বিগ্ন। যেসব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হচ্ছে না সেসব এলাকায় প্রয়োজনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমার যদি গ্যাস চুরি হতে থাকে, আর আমি চেয়ে চেয়ে দেখব তা হবে না।

মতবিনিময়সভায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়াসহ শিল্প-কারখানার মালিক, কর্মকর্তাসহ স্থানীয় বাণিজ্যিক গ্রাহকরা।

এর আগে, তিতাস গ্যাসের বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে তিতাস এমডি এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!