1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবশেষে জুলাই যোদ্ধা সুরভীর জামিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অবশেষে জুলাই যোদ্ধা সুরভীর জামিন

প্রতিনিধি

অবশেষে জুলাই যোদ্ধা সুরভীর জামিন
আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে (১৭) অবশেষে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তার জামিন মঞ্জুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।

তাহারিমা জান্নাত সুরভি গাজীপুরের টঙ্গী থানাধীন পূর্ব গোপালপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।এর আগে, সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির পর আদালত চত্বরে সুরভীর পরিবার, সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা ভিড় করেন। এ সময় তারা সুরভীকে মুক্তি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান।

পরে সুরভীর মামলায় রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয়। শুনানির পর রিমান্ড বাতিলের আদেশের নকল সংগ্রহ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জর করেন।

প্রসঙ্গত, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ ও সাংবাদিকের দায়ের করা মামলায় গত ২৫ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাহরিমা জান্নাত সুরভীকে। অভিযোগ আনা হয়, গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকার নেওয়াসহ স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কুরোচিপূর্ণ মন্তব্যে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!