1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন অনুষ্ঠান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি :

নানা আয়োজনে সাভারে অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন অনুষ্ঠান। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

এতে বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবারের সমাবর্তনে ৬২৮৪ জন্য গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও শিক্ষা মন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জনকে গ্র্যাজুয়েটকে চ্যালেন্সর,চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণ পদক প্রদান করেন।

এসময় শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার এই সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে বলেও বলেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড.ফ্রাঙ্কো গান্ডোলিফ,ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.মোঃ সবুর খান,বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড.মোহাম্মদ আলমগীর,বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড.এম লুৎফরসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!