1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

প্রতিনিধি

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি জানান, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৯ মার্চ ২০২৬) নিজের প্রথম কর্মদিবসে কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। সকাল ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দোয়া-মোনাজাতের মাধ্যমে তার কার্যক্রম শুরু হয়।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগতভাবে তিনি বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনকে কেন্দ্র করে কোনো দলীয় বিষয় বিবেচনা করা হবে না। তিনি আরও বলেন, “রাষ্ট্র ও জনগণের স্বার্থে কাজ করব। আমার নিরপেক্ষ আদর্শের জায়গায় আমি অটল থাকব। কোনো তদবির বা দুর্নীতিকে আমি সুযোগ দেবো না।”

তিনি অবাধ তথ্য প্রবাহের পক্ষে থাকলেও অপতথ্য বা এআই-ভিত্তিক ভুল তথ্য প্রবাহ বন্ধে সতর্ক থাকার গুরুত্বও তুলে ধরেন। এছাড়া, সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এ ক্ষেত্রে কারও বিচার যেন বাধাগ্রস্ত না হয়, এবং তরুণ আইনজীবীদের দ্রুত বার কাউন্সিল পরীক্ষা দিয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!