1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অধস্তন আদালতে ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০ মামলা বিচারাধীন : আইনমন্ত্রী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

অধস্তন আদালতে ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০ মামলা বিচারাধীন : আইনমন্ত্রী

প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বর্তমানে দেশের অধস্তন আদালতগুলোতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০টি মামলা বিচারাধীন রয়েছে। 
আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বিচারাধীন এসব মামলার মধ্যে দেওয়ানী মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি এবং ফৌজদারী মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি। এরমধ্যে শুধু ঢাকা জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৩৩টি।
গণফোরামের সদস্য মোকাব্বির খানের অপর এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৭০০১টি মামলা দায়ের হয়েছে।
সরকার দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, চারটি মোবাইল ফোন কোম্পানিকে ২ হাজার ৫০৩ কোটি টাকা সরকারের অনাদায়ী রাজস্ব সরকারকে দেয়ার জন্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগ সিদ্ধান্ত দিয়েছেন।
তিনি বলেন, সরকারের রাজস্ব সংক্রান্ত পাওনা আদায়ের মামলাগুলো নিস্পত্তির জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট অগ্রাধিকার দিয়েছে। যে সকল রিট মামলার কারণে সরকারের বিশাল পরিমাণ রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে প্রধান বিচারপতির সদয় নির্দেশনায় উক্ত রিট বেঞ্চ সমূহ এ ধরণের মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। সম্প্রতি আপীল বিভাগ চলতি জানুয়ারি মাসে মোট ৯টি মামলা একত্রে শুনানি করে একটি রায়ের মাধ্যমে গ্রামীণফোন লিমিটেড-কে ১ হাজার ১৬৩ কোটি, রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল লিমিটেড-কে (৬৬৫+৫০), মোট ৭১৫ কোটি এবং বাংলালিংক লিমিটেডকে ৬২৫ কোটি টাকা, অর্থাৎ সর্বমোট ২ হাজার ৫০৩ কোটি টাকা সরকারের অনাদায়ী রাজস্ব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তথা সরকারকে দেয়ার জন্য যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে। 
আইনমন্ত্রী বলেন, বিগত বছরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রাজস্ব সংক্রান্ত উল্লেখযোগ্য পরিমাণ মামলা নিস্পত্তির করে, যাতে সরকারের বিপুল অংকের রাজস্ব আদায় হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!