1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অজিদের কাছে হেরে স্কটিশদের বিদায় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অজিদের কাছে হেরে স্কটিশদের বিদায়

প্রতিনিধি

গতকাল রাতে নামিবিয়াকে বৃষ্টি আইনে হারিয়ে নিজেদের কাজটা সম্পন্ন করে রাখে ইংল্যান্ড। এরপর জস বাটলারদের নজর ছিল সেন্ট লুসিয়ায়। যেখানে ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ (রোববার) ভোরে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন স্কটিশরা। টপ অর্ডার ব্রেন্ডন ম্যাকমুলেন দলটির হয়ে বিশ্বকাপের দ্রুততম ফিফটি করেছেন ম্যাচটিতে। শেষ পর্যন্ত তাদের সংগ্রহটা হয় চ্যালেঞ্জিং, নির্ধারিত ওভারে স্কটল্যান্ড সংগ্রহ করে ৫ উইকেটে ১৮০ রান।

তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে যে সেই পুঁজি কিছুই না, সেটাই দেখা গেল দ্বিতীয় ইনিংসে। অবশ্য স্কটিশদের বেশ কিছু ক্যাচ হাতছাড়ার করার ঘটনা এতে ভূমিকা রেখেছে। যদিও একপর্যায়ে মনে হয়েছিল এই বুঝি মার্শ–স্টার্করা হেরেই যাচ্ছেন, কিংবা জয়টা আসবে অল্প ব্যবধানে। তবে শেষ ৫ ওভারে ৬০ রানের ঝোড়ো ব্যাটিংয়ে তারা ব্যতিক্রম কিছু ঘটতে দেননি। ১৯.৪ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় পেল অস্ট্রেলিয়া। সবমিলিয়ে মার্শের দল অপরাজিত থেকেই সুপার এইটে খেলতে যাচ্ছে।

ম্যাচ শেষে স্কটিশ ক্রিকেটারদের চেহারাই বলে দিচ্ছিল যে জয়টা পেতে তারা কতটা মরিয়া ছিল। ফলে হৃদয় ভাঙার বেদনায় মুষড়ে পড়েছেন ক্রিকেটাররা। অথচ তাদেরকে টপকে সুপার এইটে যাওয়া ইংল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেই। দুটি করে জয় নিয়ে দুই দলই পেয়েছে ৫ পয়েন্ট করে, তবে ওমানের বিপক্ষে মাত্র ১৯ বলে জিতে রানরেটটা অনেক উঁচুতে নিয়ে গেছেন বাটলাররা। যা জয় ছাড়া টপকানো প্রায় অসম্ভব ছিল স্কটল্যান্ডের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!