1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৯ রানে ৫ উইকেট শরিফুলের, নোয়াখালীর ব্যাটিং ধস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

৯ রানে ৫ উইকেট শরিফুলের, নোয়াখালীর ব্যাটিং ধস

প্রতিনিধি

৯ রানে ৫ উইকেট শরিফুলের, নোয়াখালীর ব্যাটিং ধস
রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার তারা শেষের আগের ম্যাচ খেলতে নেমেছিল, যা ছিল তাদের টিকে থাকার লড়াই। কিন্তু ব্যাটিংয়ে সুবিধা করতে পারল না তারা। শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের সাত বল বাকি থাকতে ১২৬ রানে অলআউট দলটি।

মিরপুরে শুরুটা ভালোই হয়েছিল। ৩.১ ওভারে ৩৪ রান তুলে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (১৪)। তারপর মাত্র তিন ব্যাটার বিশের ঘর পার করতে পেরেছেন। ৯২ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় নোয়াখালী। জাকের আলী ২৩ ও সাব্বির হোসেন ২২ রান করেন।

পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে হাসান ইসাখিলকে (২৫) থামান শরিফুল। তারপর ইনিংসের ১৬তম ওভারে পরপর দুই বলে হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানাকে ফেরান এই পেসার। নিজের শেষ ওভারে সাব্বির হোসেন ও ইহসানউল্লাহকে আউট করে নিজের পাঁচ উইকেট পান তিনি।

৩.৫ ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এই আসরের দ্বিতীয় সেরা বোলিং শরিফুলের। এই নোয়াখালীর বিপক্ষে সিলেটে ৪ ওভারে ৭ রান দিয়ে পাঁচ উইকেট পান সিলেট টাইটান্সের নাসুম আহমেদ। এবারের আসরে প্রথম পাঁচ উইকেট নেন রংপুরের ফাহিম আশরাফ। চট্টগ্রামের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রান খরচ করেন পাকিস্তানি পেসার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!