1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৯ বছর বয়সেই গ্র্যাজুয়েট মার্কিন শিশু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

৯ বছর বয়সেই গ্র্যাজুয়েট মার্কিন শিশু

প্রতিনিধি

মাত্র ৯ বছর বয়সেই স্নাতক হলো ডেভিড বালোগুন। শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে এমনই ডিগ্রি অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মার্কিন এই শিশু। সায়েন্স এবং কম্পিউটার প্রোগ্রামে স্নাতক হয়েছে সে। আর এই ডিগ্রি অর্জন করে ফিলাদেলফিয়ার সর্বকনিষ্ঠ স্কুল স্নাতক হিসেবে রেকর্ড করেছে ডেভিড।

পেনিসিলভানিয়ার হারিসবার্গের সাইবার চ্যাটার্ড স্কুল থেকেই সায়েন্স এবং কম্পিউটার প্রোগ্রামে হাইস্কুল স্নাতক হয়েছে ফিলাদেলফিয়ার নিকটবর্তী বেনসালেমেরের বাসিন্দা ডেভিড বালোগুন। এই ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ স্কুল-স্নাতকদের তালিকায় নাম তুলে নিয়েছে ডেভিড। বর্তমানে এই তালিকায় তার স্থান দ্বিতীয়। এর আগে সর্বকনিষ্ঠ হাইস্কুল স্নাতক হিসেবে গিনেস বুকে নাম তুলেছিল মাইকেল কিয়ারনি। ১৯৯০ সালে মাত্র ৬ বছর বয়সে হাইস্কুল স্নাতক হয়েছিল মাইকেল। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রোনান ফারো ১১ বছর বয়সে স্কুলের পড়াশোনা সম্পন্ন করেছিলেন। ডেভিড ইতোমধ্যে কলেজে যাওয়ার উদ্যোগ নিয়েছে।

এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড বলেন, আমি একজন জ্যোতির্পদার্থবিদ হতে চাই। ব্ল্যাক হোল এবং সুপারনোভা নিয়ে পড়াশোনা করতে চাই।

ছেলের পড়াশোনা ও বুদ্ধিমত্তায় অভিভূত ডেভিডের বাবা-মা। মাত্র ৯ বছর বয়সেই যে ডেভিড অনেক কিছু বুঝতে সক্ষম এবং অনেক সময় ডেভিডের বুদ্ধি তার বোঝার ক্ষমতাকেও পেছনে ফেলে দেয় বলে জানিয়েছেন সর্বকনিষ্ঠ স্নাতকের গর্বিত মা রোনিয়া।

মেনসার আই কিউ সোসাইটির সদস্য ডেভিড। রিচ সেন্টার থেকে স্নাতক হওয়ার পর বাক্স কান্টি কলেজে সেমিস্টার সম্পূর্ণ করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ সহপাঠ্যক্রমিক কার্যাবলীতেও দক্ষ হয়ে উঠতে পারবে, এমন শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ শুরু করেছেন ডেভিডের বাবা-মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!