1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : মির্জা ফখরুল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : মির্জা ফখরুল

প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। ১৯৭১ আমাদের একটা দেশ দিয়েছে একটা ভূখণ্ড দিয়েছে। সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে বেঁচে থাকার। সামনে এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদেরকে একটি সুন্দর ভবিষ্যতের।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ১৯৭১ সালকে পেছনে ফেলতে চায়। ৭১ হলো আমাদের মূল অস্তিত্ব। এটা নিয়ে আমাদের এগিয়ে নিতে হবে। হিন্দু-মুসলিম সবাই এক হয়ে আমরা যুদ্ধ করেছি। এখানে অনেক পরিবার আছে যাদের ১৯৭১ সালে ঘর বাড়ি পুড়ি দেয়া হয়েছিল। স্বাধীনতার পর আমি যখন বাড়ি আসি তখন আমার বাড়ির ভাবনটা ছাড়া আর কিছু ছিল না। বাবার ব্যবসা ছিল সেটাও তারা তারা নিয়ে গেছে। ধীরে ধীরে আমরা সবাই সবকিছু গুছিয়ে নিলাম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি যখন এখানে প্রথম বিএনপি শুরু করি। এখানে বিএনপির কিছুই ছিল না বলা যায়। সবখানে জাতীয় পার্টি ছিল। ওই জাতীয় পার্টিকে ঠেকানোর জন্য আমি আমার ছাত্রদেরকে নিয়ে কাজ শুরু করি। আল্লাহর অশেষ রহমতে বিএনপি এখন এখানে অনেকটা শক্তিশালী। গণতন্ত্র, অর্থনীতি ও উন্নয়নে বিএনপি সব সময় কাজ করেছে। যেদিন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন তার জানাজায় অসংখ্য মানুষ হয়েছিল। জানাজায় লোক দাঁড়ানোর জায়গা ছিল না। অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছি, গুলি খেয়েছি, জেলে খেটেছি, মার খেয়েছি, কিন্তু মাথা নত করিনি আমরা। ভবিষ্যতেও আমরা মাথা নত করব না। গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!