1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭ দফা দাবিতে রানা প্লাজায় আহত শ্রমিকদের সমাবেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

৭ দফা দাবিতে রানা প্লাজায় আহত শ্রমিকদের সমাবেশ

প্রতিনিধি

সাভারে ৭ দফা দাবিতে সমাবেশ করেছেন রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিকদের স্বজনরা।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সাভার থানা রোড়ে সাভার প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা। সেখানে প্রায় অর্ধ শতাধিক রানা প্লাজায় আহত শ্রমিক ও নিহতের স্বজনরা ছিলেন।

এ সময় বক্তারা ৭ দফা দাবি উত্থাপন করে বলেন, রানা প্লাজা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গার্মেন্টস মালিক, ভবন মালিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ যারা জড়িত আছে সবাইকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে সরকারি জায়গা বরাদ্দ দিয়ে স্থায়ী পুনর্বাসন, রানা প্লাজায় আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারীদের কাছ থেকে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে দেওয়ার আহ্বান জানানো হয়।

ক্ষতিগ্রস্ত শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করতে হবে। যে-সব ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট করা হয়নি, তাদের অ্যাকাউন্ট করে দেওয়া এবং রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারী রাজনৈতিক নেতা- শ্রমিক নেতা ও এনজিওগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ সময় সমাবেশে রানা প্লাজার শ্রমিক নুরুল ইসলাম বলেন, রানা প্লাজার আহত শ্রমিকদের ১০ হাজার টাকা করে অনুদান এসেছিল। সেসময় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও তার স্ত্রী সেই টাকা আত্মসাৎ করেছেন। রাজনৈকিতভাবে এতো দিন কোণঠাসা থাকার কথাও উল্লেখ করেন তিনি। তিনি অবিলম্বে আত্মসাৎকৃত টাকা শ্রমিকদের কাছে বিতরণের জন্য আহ্বান জানান।

শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন-জাতীয় গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক শাহ আলম হোসেন, রানা প্লাজার শ্রমিক নুরুল ইসলাম, কবির, নিলুফাসহ অর্ধশতাধিক রানা প্লাজার পোশাক শ্রমিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!