1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৫০ বছরে টিকাদান কর্মসুচির কারণে অন্তত ১৫ কোটি ৪০ লাখ লোকের জীবন রক্ষা পেয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৫০ বছরে টিকাদান কর্মসুচির কারণে অন্তত ১৫ কোটি ৪০ লাখ লোকের জীবন রক্ষা পেয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক :

বিশ্বজুড়ে গত ৫০ বছরে টিকাদান কর্মসুচির কারণে অন্তত ১৫ কোটি ৪০ লাখ লোকের জীবন রক্ষা পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিওএইচও বুধবার এ কথা জানিয়ে বলেছে, এদের অধিকাংশই শিশু। সংস্থা আরো বলেছে, এটি অর্ধ শতাব্দীর প্রতি বছর প্রতি মিনিটে বাঁচানো ছয়টি প্রাণের সমান। ল্যানসেটে প্রকাশিত এক গবেষণাপত্রে ‘ডব্লিওএইচও এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) এর অধীনে ব্যবহৃত ১৪টি ভ্যাকসিনের প্রভাব নিয়ে ব্যাপক বিশ্লেষণ তুলে ধরেছে। আগামী মাসে ইপিআইয়ের ৫০ বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে।

এ উপলক্ষে ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সাংবাদিকদের বলেছেন, ভ্যাকসিনগুলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আবিষ্কারগুলোর একটি যা একসময়ের আতঙ্কিত রোগগুলোকে প্রতিরোধযোগ্য করে তুলেছে।
তিনি আরো বলেছেন, গুটি বসন্ত নির্মূল করা হয়েছে, পোলিও নির্মূলের দ্বারপ্রান্তে এবং ম্যালেরিয়া ও সার্ভিক্যাল ক্যান্সারের মতো রোগ প্রতিরোধকল্পে ভ্যাকসিনের সাম্প্রতিক অগ্রগতি রোগগুলোকে নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাচ্ছে।
এদিকে গবেষণাপত্রে বলা হয়েছে, গত পাঁচ দশকে টিকাদানের মাধ্যমে ১০ কোটি ১০ লাখ শিশুর জীবন রক্ষা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!