1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪৮ ঘণ্টায় ৬১ ফিলিস্তিনির মৃত্যু - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

৪৮ ঘণ্টায় ৬১ ফিলিস্তিনির মৃত্যু

প্রতিনিধি

স্বজনের জন্য কাঁদছেন গাজার এক নারী।  দখলদার ইসরায়েলের হামলায় গত ৪৮ ঘণ্টায় গাজায় ৬১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৬২ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নতুন করে আরও ৬১ জন নিহত হওয়ার মাধ্যমে গাজায় চলমান যুদ্ধে ৪০ হাজার ৯৩৯ ফিলিস্তিনির মৃত্যু হলো। অপরদিকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৬১৬ জনে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া তারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। এরপরই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েল।

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে গত কয়েক মাস ধরে যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থের কারণে যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না।

গত সপ্তাহেও গাজার রাফাহ ক্রসিং থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা। যদি যুদ্ধবিরতির চুক্তি হতো তাহলে এই ৬ জিম্মির মধ্যে তিনজন প্রথম ধাপেই ছাড়া পেতেন।

গাজায় বর্বর হামলা চালানো ছাড়াও সেখানে সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এ কারণে সেখানকার সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অপুষ্টিতে ভোগে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!