ইপেপার / প্রিন্ট
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার বিধিমালা ২০১৪ অনুসরণ করে ২০২৪ সালের ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের নির্বাচন করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, এই ফলাফল সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে, যার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে।
এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।